তিক্ত যাতনা ক্ষুধা'র জ্বলনে দৃষ্টি জুড়ে ভিড়ল ধূসর। আক্ষেপে ভরি জিজ্ঞেসিবো তাকে খুঁজিতেছি তাই ঈশ্বর। কেমনে বিচার শোধালো সে জন দু' চোখে দুই রঙ্গে। কারো পদচারণ অসীম ভাণ্ডারে কেউ মরে ক্ষুধা'র সঙ্গে। ভুলেইতো গিয়েছি, মানুষ আমি ? নাকি কোন পশু জাতে ? কুকুরের পাশে এক সাথে খাই খোলা ডাস্টবিনের পাতে। মনে বড় আশা, বেঁধেছে বাসা, চোখ মুছে ভাবি তারে। আমারই যাতনায়, মাখাবো সে জনায়, আমারই অনাবৃত ঘরে। আমি আর ক্ষুধা সেও সাথে বাঁধা জান্তে চাইবো উত্তর। ক্ষুধার কি জ্বালা, কি রূপে উতলা জানকি তুমি তা ঈশ্বর ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
হৃদয়রাজ
ধন্যবাদ Pondit Mahi ভাই, আপনার মন্তব্যের জন্য ।আপনার কথা শুনে খুব ভালো লেগেছে। দোয়া করবেন আমার জন্য।পরবর্তীতে যেন আরো ভালো কিছু উপহার দিতে পারি।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।